স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন না রইজ উদ্দিন, সাহিত্য ক্যাটাগরিই বাদ

স্বাধীনতা পুরস্কার-২০২০’র তালিকা থেকে বাদ পড়েছেন আলোচিত ও সমালোচিত এস এম রইজ উদ্দিন আহম্মেদ।

বৃহস্পতিবার (১২ মার্চ) স্বাধীনতা পুরস্কার ২০২০ প্রদান বিষয়ক একটি সংশোধিত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগে। ওই তালিকায় সাহিত্যে স্বাধীনতা পদক পাওয়া এস এম রইজ উদ্দিন আহম্মেদের নাম দেয়া হয়েছে। তবে সাহিত্য ক্যাটাগরিতে নতুন কারো নামও ঘোষণা না করায় এবারের স্বাধীনতা পদকে সাহিত্য ক্যাটাগরিই বাদ পড়েছে।

গত ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ স্বাধীনতা পুরস্কার-২০২০ পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ। নয়জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়।

তবে এই নাম ঘোষণার পর সামাজিক মাধ্যমে এস এম রইজ উদ্দিন আহম্মদকে নিয়ে বেশ আলোচনা ও সমালোচনা তৈরি হয়। অনেক গুনীজনই রইজউদ্দিন চিনছেন না বলে মন্তব্য করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর