কাজ করতে করতেই মারা গেলেন অতিরিক্ত সচিব

কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন স্থানীয় সরকার বিভাগের অধীনে জাতীয় প্রকল্প এলজিএসপি-৩ এর পরিচালক (অতিরিক্ত সচিব) সরদার সরাফত আলী। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে মতিঝিল সিটি সেন্টারে প্রকল্প অফিসে নিজ কক্ষে কর্মরত অবস্থায় স্ট্রোক করেন তিনি। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সরাফত আলী এর আগে ফরিদপুরের জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্বপালন করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর