পিবিআই’র তদন্ত প্রত্যাখ্যান করে সালমান শাহ’র ভক্তদের মানববন্ধন

ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মৃত্যুরহস্য নিয়ে পিবিআই এর রিপোর্ট প্রত্যাখ্যান করে পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্তের দাবিতে মানবন্ধন করেছে তার ভক্তরা।

বৃহস্পতিবার(১২ মার্চ) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সালমান শাহ’র ভক্তরা পিবিআইয়ের রিপোর্ট কে ভুলে ও হত্যাকে আত্মহত্যা বলে চালানো হচ্ছে বলে দাবি করেন।

তারা বলেন, পিবিআই যে আলামত গুলো পেয়েছে সেখানে হত্যার ইঙ্গিত দেয় কিন্তু পিবিআই এর রিপোর্ট স্পস্ট পক্ষপাতমূলক ও মনগড়া প্রতিবেদন। তাই আমরা সালমান শাহের ভক্তরা এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছি।

একই সাথে অবিলম্বে এ বিষয়ে সরকারের হস্থক্ষেপ কামনা করেন সালমান ভক্তরা।

মানববন্ধনে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন সালমানের মামা আলমগীর কুমকুম, ফকু চৌধুরীসহ আরও অনেকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর