খাগড়াছড়ির বিজিবি-গ্রামবাসী সংঘর্ষের তদন্ত প্রতিবেদন জমা

গত ৩ মার্চ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গ্রামবাসীর সাথে বিজিবির সংঘর্ষের ঘটনা তদন্ত করার জন্য খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ গঠিত কমিটি গত বুধবার (১১ মার্চ) রাত ১১টা ৪৫ মিনিটে প্রতিবেদন জমা দিয়েছে।জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনটি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে বলে।

তদন্ত কার্যক্রম সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে হয়েছে বলে দাবি করেছেন কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার রিজাউল করিম। প্রতিবেদনের বিষয়ে এর বেশী তিনি আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার রিজাউল করিম ছাড়াও তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন খাগড়াছড়ির সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হোসেন ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: মেহেদী হাসান।

উল্লেখ্য, গত ৩ মার্চ মাটিরাঙ্গার গাজীনগরে গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবির সাথে সংঘর্ষে ৫ জন নিহত ও ১ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এ ঘটনার তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ৬ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এ ঘটনায় নিহতদের পরিবার ও বিজিবি পাল্টাপাল্টি মামলা করেছে মাটিরাঙ্গা থানায়।


বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর