কবুতরের খাঁচায় ইয়াবা পাচার কালে নগদ টাকাসহ যুবক আটক

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং চেকপোষ্টে অভিযান চালিয়ে ১২হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এসময় জব্দ করা হয়েছে নগদ টাকা ও একটি মোবাই ফোন সেট।

আটক ব্যক্তি উপজেলার হ্নীলা নাটমুড়া পাড়া এলাকার আব্দু শুক্কুরের ছেলে আব্দুল খালেক (২৭)।

দুই বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান জানান, বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৮টার সময় হ্নীলা থেকে পালংখালীগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশী চালিয়ে কবুতরের খাঁচার ভিতর থেকে ১২হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত করা হয়েছে নগদ ২৩ হাজার ৯০০টাকা ও তার ব্যবহৃত একটি মোবাইল ফোন। উদ্ধারকৃত মাদকের অনুমানিক বাজার মূল্য ৩৬লাখ টাকা।

জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিকে আইনীপ্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর