নিখোঁজ নির্ঝরকে ফিরে পেতে মানববন্ধন

৪০ দিন অতিবাহিত হলেও নিখোঁজ নির্ঝরের সন্ধান না মেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীতা চেয়ে আবারও মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি শেরপুর উপজেলা শাখা ও উপজেলা ঔষধ ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

১২ মার্চ, বৃহস্পতিবার সকাল ১০টায় বগুড়ার শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি শেরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচীতে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম সম্পাদক আনছার আলী, সহ-সভাপতি একেএম মামুনুর রশিদ মামুন. দপ্তর সম্পাদক রুহুল আমীন স্বপন, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন মুন্না, নির্ঝরের পিতা ডা. নাহিদ রানা, ওষুধ ব্যবসায়ী রফিকুল ইসলাম, আব্দুস ছালাম, বাবুল হোসেন, মোস্তাফিজার রহমান সবুজ, মুঞ্জুরুল হক, সমীর কুমার অধিকারী, জহুরুল ইসলাম, লুৎফর রহমান, আল-আমিন, শ্রমিক নেতা কারিমুল ইসলাম, যুবলীগ নেতা রাজু আহম্মেদ প্রমুখ। এসময় নির্ঝরের মা জোৎস্না নাহিদ, বাবা ডা. নাহিদ রানা, নির্ঝরের চাচা শহিদুল হাসান বুলবুল, মনিরুজ্জামান জুয়েল, বড় ভাই কারিমুল ইসলাম, অরিফুল ইসলাম, হারুন, মাসুদ, তরুন, রুকন সহ বিভিন্ন পেশাজীবির মানুষ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর