করোনা ভাইরাস প্রতিরোধে ময়মনসিংহে সচেতনতামূলক প্রচারনা

করোনা ভাইরাস প্রতিরোধে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য প্রদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম সচেতনতামূলক প্রচারনা কার্যক্রম শুরু করেছেন করেছেন। তিনি গত ৬ জানুয়ারী চীনের উহান শহরে জংনান ইউনির্ভাসিটি অব ইকোনমিকস অ্যান্ড ল থেকে পিএইচডি ফেলো প্রথম বর্ষের পরীক্ষা শেষে দেশে ফিরেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি নজরুল কলেজের শিক্ষার্থীদের মাঝে আলোচনা ও লিফলেট বিতরনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। তিনি মনে করেন সচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য প্রদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, ৬ জানুয়ারী চীন থেকে দেশে ফেরার কিছুদিন পরেই উহান শহরে মহামারি রুপ নেয় করোনা ভাইরাস। চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে করোনা থেকে মানুষকে রক্ষা করতে নিজ উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরন ও আলোচনা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মানুষকে সচেতন করতে পারলেই করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন তিনি।

মানুষকে সচেতনার লক্ষ্যে পুরো উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শফিকুল ইসলাম।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর