রামগঞ্জে গ্রামীনফোন সেন্টারের উদ্ভোধন

লক্ষ্মীপুরের রামগঞ্জ শহরে অবস্থিত সিটি প্লাজা শপিং মলে গ্রামীনফোন সেন্টার আজ বৃহস্পতিবার দুপুর ২টায় শুভ উদ্বোধন করা হয়েছে।

গ্রামীনফোন সেন্টার রামগঞ্জ এর সত্ত্বাধিকারী মোঃ নাছিম আহম্মেদ বাবুর সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা ও কেক কেটে গ্রামীনফোন সেন্টার রামগঞ্জ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ বেলাল আহম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন, গ্রামীনফোন কোম্পানির লক্ষ্মীপুর এরিয়া ম্যানেজার মাহমুদ হাসান শহিদ, রামগঞ্জ ট্যারিটরি ম্যানেজার নাজমুল আরিফ, ডিস্ট্রিভিউশন ম্যানেজার মোঃ আরজু ভুইঁয়া, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোরশেদুল আমিন বাবু, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুম সহ প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর