কোয়ারেন্টাইনে রয়েছেন রোনালদো। ইতালিয়ান লিগ সিরিআর দল জুভেন্টাসের হয়ে মাঠেও নেমেছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। পরে অবস্থা বেগতিক দেখে সেখানে সব ধরনের খেলা বন্ধ ঘোষণা করা হয়। নিজের দেশ পর্তুগাল ফিরে গেছেন রোনালদো।
এরই মধ্যে পর্তুগিজ যুবরাজের জুভেন্টাস সতীর্থ ড্যানিয়েল রুগানি করোনাভাইরাস পজিটিভ হিসেবে ধরা পড়েছেন। যেহেতু তার সঙ্গে একই দলে খেলেছেন রোনালদো, ঝুঁকি তো থেকেই যায়। তাই দেশে ফেরার পর মাদেইরাতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে রোনালদোকেও।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, রোনালদো পর্তুগালের মাদেইরাতে অবস্থিত তার বাড়িতে কোয়ারেনটাইনে রয়েছেন।
বার্তাবাজার/কে.জে.পি