ইউরোপের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য্যের দেশ সাইপ্রাস। প্রাকৃতিক কারণে এ দেশে তেমন একটা অসুখ বিসুখ হয়না মানুষের। তবে সারাবিশ্ব যখন করোনা ভাইরাসে আক্রান্ত সাইপ্রাসও আর বাদ যায় কি করে!
ইউরোপে সর্ব প্রথম করোনা ভাইরাস সনাক্ত করেছিল সাইপ্রাসের লিমাসল থেকে। মাত্র একজনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেলে তার আর ছড়ায়নি। বিগত দু’সপ্তাহ ব্যবধানে গতকাল বুধবার পর্যন্ত ৬ জন করোনা ভাইরাস রোগী পাওয়া গেছে। তবে এখনো কেউ মারা যায়নি।
এইদিকে গত মঙ্গলবার সাইপ্রাসের স্বাস্থ্যমন্ত্রী Constantinos Ioannou সকল স্কুল/কলেজ সরকারিভাবে বন্ধ ঘোষণা করেছেন আগামি এক সপ্তাহের জন্য। তিনি আগামি দুই সপ্তাহ কাউকে ঘরের বাইরে না যেতে পরামর্শ দিয়েছেন।
সাইপ্রাসের সকল সরকারি হাসপাতালে জরুরী সেবা বন্ধ ঘোষণা করেছে।
করোনা ভাইরাসের ফলে সাইপ্রাসের টুরিস্ট ব্যবসা এবং রেষ্টুরেন্ট ব্যবসায় মারাত্নকভাবে প্রভাব ফেলেছে। ইতিমধ্যে অনেক দোকানপাট, সুপার মার্কেট বন্ধ করে দিয়েছে। ইতালির সাথে ডাক বিভাগের সকল কার্যক্রম স্থগিত করেছে। ইতালি থেকে কোন জিনিস আসবেনা সাইপ্রাসে। সাইপ্রাসের প্রধানমন্ত্রী নিকোস অনাস্তাসিয়াদেস করোনা মোকাবিলায় সর্বত্র চেষ্টা করছেন বলে জানিয়েছেন।
এইদিকে খ্রিষ্টানরা তাদের চার্চে গিয়ে প্রার্থনা করছে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য।
লেখক: মাহাফুজুল হক চৌধুরী, প্রবাসী, নিকোশিয়া, সাইপ্রাস।
* প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। বার্তা বাজার-এর সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই এখানে প্রকাশিত লেখার জন্য বার্তা বাজার কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না।
বার্তা বাজার/এম.সি