সাতক্ষীরা শহরের মিল বাজার এলাকা থেকে জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। বুধবার রাতে শহরের সুন্দরবন টেক্সটাইল মিল বাজারের উত্তর পার্শ্বে ৩৩ বিজিবি ব্যাটলিয়ন সংলগ্ন একটি স্যানিটারী দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তার দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করে আদালত।
আটক সন্দেহভাজন জঙ্গির নামে নাজমুল ইসলাম (৩৬)। তিনি সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের নাছিরুল করিমের ছেলে।
এ ঘটনায় কাউন্টার টেরোরিজম সদস্য পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ উল্লাহ ফয়সল বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় রাতেই একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামী নাজমুল ইসলাম গাজিপুর জেলার এ্যালান টেক্স গ্রুপের (টেক্সটাইল এন্ড স্পিনিং গার্মেন্টস) এ চাকুরির সময় জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য হিসেবে যুক্ত হয়ে উগ্রবাদী কার্যক্রম সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে আসছিল। সে “তাগুতর শত্রু” নামক ফেজবুক আইডি ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইন শৃংখলা পরিস্থিতির মারাত্বক অবনতি ও নাশকতা মুলক কার্যক্রমের লক্ষ্যে দেশের বিরুদ্ধে ষড়যন্র করে আসছিল। এরপর গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেরোরিজম সদস্যরা সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিল বাজারের উত্তর পার্শ্বে ৩৩ বিজিবি ব্যাটলিয়েন সংলগ্ন নাজমা স্যানিটারী দোকানের সামনে থেকে নাজমুলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য বলে জানান। এ ঘটনায় সাইবার ক্রাইম ও সাইবার সিকিউরিটি এন্ড টেরোরিজম ইউনিট বাংলাদেশ পুলিশ ঢাকার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ উল্লাহ ফয়সল বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় রাতেই আটক সন্দেহজনক জঙ্গি নাজমুলের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩৭। তারিখ-১১-০৩.২০২০।
এদিকে, আটক সন্দেহভাজন জঙ্গিকে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা আমলি আদালত-১ হাজির করে মামলার বাদী ৭ দিনের রিমান্ডে আবেদন জানালে আদালতের বিচারক ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা বাজার / ডব্লিও.এস