নওগাঁর নোভেল করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার লক্ষ্যে আব্দুল জলিল ফাউন্ডশনের পক্ষ থেকে সাধারন মানুষদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরন করা হয়। এসময় বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোঃ শাহ্ পরান নয়ন, নওগাঁ সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম আর মাহিম, আব্দুল জলিল ফাউন্ডশনের সভাপতি তাজুল ইসলাম তোতা, সাধারন সম্পাদক আহসানুল হাবিব রাজন, অর্থ সম্পাদক ইনতিসার, সদস্য সমীরন কুমার, সাইফুল ইসলাম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন আব্দুল জলিল ফাউন্ডশনের সচেতনা মূলক লিফিলেটে এই ভাইরাস সম্পর্কে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। এই ভাইরাস থেকে কিভাবে মুক্ত থাকা যায় সেই বিষয়গুলো পালন করতে হবে। এই ভাইরাস সম্পর্কে সাধারন মানুষদের মাঝে সচেতনতা বৃদ্ধি করাই মূললক্ষ্য।
বার্তাবাজার/এমকে