আন্তর্জাতিক শিশু উৎসবে অংশ নিতে পাবনার মেয়ে কংকা এখন তুরস্কে

তুরস্কে অনুষ্ঠিত ’৪১তম আন্তর্জাতিক শিশু উৎসবে’ বাংলাদেশ শিশু একাডেমীর নৃত্য শিল্পী দলের সদস্য হিসেবে উৎসবে অংশ নিতে পাবনার মেয়ে প্রতিভাময়ী নৃত্য শিল্পী ফারমিনা তাবাসসুম কংকা এখন তুরস্ক সফর করছে।

পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। পাবনা শহরের গোবিন্দা মহল্লার বাসিন্দা সোনালী ব্যাংক বানিজ্য কেন্দ্র শাখা, পাবনার সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার আবুল কালাম আজাদ ও জালালপুর নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমাতুন নাহার কাজল এর বড় মেয়ে।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ এ জাতীয় পর্যায়ে ক-গ্রুপে নৃত্য (উচ্চাঙ্গ) অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব অর্জন করে। তুরস্কের জাতির পিতা কামাল আতাতুর্ক প্রবর্তিত প্রতি বছর ২৩ এপ্রিল আন্তর্জাতিক শিশু উৎসবের আয়োজন করে তুরস্ক সরকার। উৎসবে সারা বিশ্বের ৪৫টি দেশের শিশু শিল্পীরা তাদের দেশীয় সংস্কৃতি তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহন করছে।

সারাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ৬৮ জন নৃত্য শিল্পীর মধ্য থেকে বাংলাদেশ শিশু একাডেমী, ঢাকা কর্তৃক অডিশনে বাচাইকৃত ১৬ সদস্যের টিমে বাংলাদেশ দলের অন্তর্ভুক্ত হন কংকা। বাংলাদেশ দলটি গত (১২ এপ্রিল ২০১৯) ঢাকা ত্যাগ করেন। ইতোমধ্যে দলটি তুরস্কের ইস্তাম্বুল, স্যামসাং, আঙ্কারাতে বিভিন্ন শো-তে অংশগ্রহন করে সুখ্যাতি অর্জন করেছে।

আগামী ২৩ এপ্রিল আন্তর্জাতিক উৎসবের মুল অনুষ্ঠান অঙ্কারাতে ’গালা শো’তে অংশগ্রহণ করবে পাবনার মেয়ে কংকাসহ দলের অন্যান্য শিল্পীরা।

শহীদ গামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী থাকাকালীন শিশু শিল্পী কংকা ২০১০ সালে আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় নৃত্যে বিভাগীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করে। তারপর থেকে সাফল্যের ডালায় যুক্ত হয়েছে অসংখ্য পুরস্কার। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিবসসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্বের মাল্য পড়েছে গলায়।

মা বাবার অনুপ্রেরণা আর গন্তব্য’র নাচের শিক্ষক মুনতাকিম ইব্রাহিম তন্ময় ও মৃন্ময়ী’র অক্লান্ত প্রচেষ্টায় তার এই সাফল্য। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ কর্তৃক নৃত্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্টত্ব অর্জন করে গত জুন মাসে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এর হাত থেকে শ্রেষ্ঠত্বে পুরস্কার গ্রহণ এই মেয়ে।

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৮ এ খ-বিভাবে কত্থক নৃত্যে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করে গত মে মাসে রাষ্ট্রপতি অাব্দুল হামিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

২০১৭ সালে নৃত্য সংস্থা আয়োজিত ভরত নাট্যম প্রতিযোগিতায় সারা দেশের সেরা ৫ নির্বাচত হয়। আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহন শেষে দলটি ২৯ এপ্রিল দেশে ফিরবে বলে জানা যায়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর