ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর থেকে ময়মনসিংহ চলাচল করতো। যাত্রাপথে ট্রেনটি গাজীপুর জেলা, নরসিংদী জেলা ও কিশোরগঞ্জ জেলাকে সংযুক্ত করতো। বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে বন্ধ হয়ে গেলো সাধারন মানুষের ট্রেন নামে পরিচিতি ঈশা খাঁ এক্সপ্রেস।
মিটারগেজ রেলপথে চলাচল করা এই ট্রেনটি যাত্রাপথে থাকা ৪১ টি স্টেসনের প্রায় সবগুলোতেই যাত্রা বিরতি দেয়। সাধারন মানুষের ট্রেন বলেই ঈশা খাঁ এক্সপ্রেসের পরিচিতি ছিলো । ভাড়া কম হওয়ায় এই ট্রেনে যাতায়াত করতো স্বল্প আয়ের প্রায় কয়েকশত মানুষ। হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পরেছেন ট্রেনটির নিয়মিত যাত্রীরা।
ময়মনসিংহ স্টেশন সুপার জহুরুল ইসলাম বলেন, ঈশা খাঁ এক্সপ্রেস দীর্ঘদিন ধরে কমলাপুর থেকে ভৈরব হয়ে ময়মনসিংহ চলাচল করতো। গতকাল (বুধবার) উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাই ঈশা খাঁ এক্সপ্রেস আজ (বৃহস্পতিবার) থেকে চলবে না। প্রশাসন যাত্রীদের বিভিন্ন সুবিধা, শিডিউল বিপর্যয়সহ নানা ধিক বিবেচনা করে ট্রেনটি বন্ধ রেখেছেন। এবং পরবর্তি নির্দেশনা না আসাে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানান তিনি।
ঈশা খাঁ এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে সকাল ১১টা ৩০ মিনিটে, ময়মনসিংহ পৌঁছায় রাত ৯টা ৪৫ মিনিটে। ময়মনসিংহ থেকে ছাড়ে দুপুর ২ টায়, ঢাকা পৌঁছায় রাত ১১টায়।
ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। ঈশা খাঁ এক্সপ্রেসের বিকল্প ব্যবস্থার দাবি জানান তারা।
বার্তাবাজার/কে.জে.পি / ডব্লিও.এস