করোনাভাইরাস : বেনাপোল-পেট্রাপোলে পাসপোর্টধারী যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা

চীন দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাস বাংলাদেশ-ভারত পাশাপাশি দুই দেশেই শনাক্ত হওয়ায় সাধারণ পাসপোর্টধারী যাত্রী যাতায়াত সাময়িক বন্ধ থাকবে।

শুক্রবার(১৩ই মার্চ)সকাল থেকে নতুন করে কোন পাসপোর্টধারী যাত্রী ভারতে প্রবেশ করতে পারবে না।শুধুমাত্র যারা ভারতে ঢুকে আছে তারাই বাংলাদেশে বেরিয়ে আসতে পারবে ও ভারতীয় পাসপোর্ট যাত্রী বাংলাদেশে ঢুকে রয়েছে তারাই বেরিয়ে যেতে পারবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)মহাসিন খান বার্তা বাজার কে বলেন,বৃহস্পতিবার(১২ই মার্চ) সকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন থেকে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে একটি লিখিত পত্র পাঠায়। তাতে লেখা আছে আগামীকাল শুক্রবার(১৩ মার্চ) রাত ১২ টা থেকে নতুন করে কোন পাসপোর্টধারী যাত্রী গ্রহন করা হবে না।যে সমস্ত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী ভারতে ঢুকে আছে তারা ইচ্ছা করলে বেরিয়ে যেতে পারবে।আর ভারতীয় পাসপোর্টধারী যাত্রী যারা বাংলাদেশে আছে তারা ফিরে আসলে তাদেরকে গ্রহন করা হবে। নতুন করে কোন পাসপোর্টধারী যাত্রীর প্রবেশের অনুমতি দেওয়া হবে না। শুধুমাত্র আজ বৃহস্পতিবার(১২ই মার্চ)সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই দেশের পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতে পারবে।

বেনাপোল কাস্টমসের সহকারি কমিশনার উত্তম চাকমা জানান, নতুন করে কোন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতে পারবে না এমন একটি চিঠি ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনকে দিয়েছে এটা শুনেছি।আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের কোন চিঠি বেনাপোল কাস্টমসকে দেওয়া হয়নি।যদি এরকম কোন নির্দেশনা আসে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

বেনাপোল বন্দরের পরিচালক (প্রশাসন)আব্দুল জলিল জানান, নোভেল করোনা ভাইরাসের কারণে যাত্রী যাতায়াত সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে আমদানি-রফতানি বানিজ্য বন্ধের কোন আদেশ আমরা পায়নি। এরকম নির্দেশনা পেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর