রূপনগরে বস্তিরে আগুন, কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি

রূপনগরের বস্তিতে লাগা ভয়াবহ আগুনের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস সদর দফতর। ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর (অ্যাম্বুলেন্স) নূর হাসানকে প্রধান করে ৫ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিস সদর দফতর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারী পরিচালক নইমুল হাসান, মিরপুর অঞ্চলের উপ-সহকারী পরিচালক আনোয়ার হোসেন, মিরপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ার হোসেন এবং ইন্সপেক্টর গোলাম মোস্তফা।

নূর হাসান হাসান জানান, ‘আমরা এখনও কাজ শুরু করতে পারিনি। ইনভেনটরি চলছে। আগামী রোববারের মধ্যে তদন্তের কাজ শুরু করতে পারব।’

এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। এতে বস্তির ১০ হাজার ঘরের অধিকাংশই পুড়ে যায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর