ছাত্র বলাৎকারের অভিযোগে কিশোর আটক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পুর্ব লক্ষিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর এক ছাত্রকে বলাৎকার করার অভিযোগে নিশ্চিন্তপুরের ইসমাঈলের বাসার ভাড়াটে বাবুল মিয়ার ছেলে কাশেম মিয়া (১৫) কে আটক করেছে পুলিশ। বুধবার ( ১১ মার্চ) দিবাগত রাতে সৈয়দগাঁও থেকে তাকে আটক করা হয়।

সন্ধ্যায় ওই ছাত্রের সহপাঠীরা তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসলে তার মা পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে উন্নত চিকিৎসা ও পরিক্ষা – নিরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পেরণ করে পাকুন্দিয়া উপজেলা সাস্হ্য কমপ্লেক্স কতৃপক্ষ।

ভুক্তভোগী ওই ছাত্রের বাবা জানান, গত (১১ মার্চে) বুধবার রাত ৮টার দিকে ছাত্রটিকে আদু পাগলার মাজারের উরশ থেকে ফুসলিয়ে পাশের একটি কলাবাগানে নিয়ে বলাৎকার করে। রাতে বিষয়টি পুলিশকে জানালে তাকে আটক করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, কাশেম মিয়াকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসায় বলাৎকার করার বিষয়টি কাসেম স্বীকার করেছেন। তার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগে ছাত্রটির বাবা বাদী হয়ে থানায় মামলা দেয়ার প্রস্তুতি নিচ্ছে। এদিকে ছাত্রটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা হয়েছে বলেও জানান ওসি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর