পাবনায় বাস-ট্রাকের সংঘর্ষে ৬ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মালিগাছা প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, পাবনা আটঘরিয়া উপজেলার উত্তর জালালের ঢাল গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে বাসের হেলপার মোঃ মজনু মোল্লা (৪০), কুষ্টিয়া কুমারখালি উপজেলার ভাটপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে আনোয়ার (৫৩) এবং রাজশাহী পূর্ব দুর্গাপুরের আবু হেনার ছেলে তুষার ইমরান (২৬) এবং আরো তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আশা পাবনার উদ্দেশ্যে বিআরটিসির যাত্রীবাহী বাসের (ঢাকামেট্রো-ব ১১-৬৭৯০) সাথে বিপরীত থেকে আশা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এসময় বাসে ৬ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।
বার্তা বাজার / ডব্লিও.এস