সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২২

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ২২ জন আসামীকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ উদ্ধার করেছে ৩ বোতল ফেন্সিডিল ও ২ কেজি ৫০ গ্রাম গাঁজা।

বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাতক্ষীরার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের দুপুরে জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা সদর থানা থেকে ৫ জন, কলারোয়া থানা থেকে ৫ জন, তালা থানা থেকে ১ জন, আশাশুনি থানা থেকে ৯ জন, দেবহাটা থানা থেকে ১ জন, শ্যামনগর থানা থেকে ১ জনসহ ২২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর