পাবনায় ট্রেনের চোরাই তেলসহ আটক ৫

পাবনায় ট্রেনের চোরাই তেলসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব-১২। বৃহস্পতিবার ভোরে ঈশ্বরদী থানার শৈলপাড়া থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫৭৬ লিটার চোরাই তেল উদ্ধার করা হয়।

আটকৃতরা হলেন, ঈশ্বরদী থানার শৈলপাড়া গ্রামের মোঃ ওমর আলী শেখ (৪২) পিতাঃ সাহেব আলী শেখ, ফজলু সরদার (৪৫)পিতা মৃত-জেকের সরদার, মিতুল সরদার (৩০) পিতাঃ মিঠু সরদার ও রহিমপুর শৈল পাড়া গ্রামের মামুস আলী (৩০) পিতাঃ মোঃ মোকসেদ আলী, আকতার খান (৩০) পিতাঃ মৃত জয়নাল খান। তেল চুরি ঘটনায় আরো দুজন পালাতক রয়েছেন, তারা হলেন মোঃ আনোয়ার (৪২) জামাল (৪৫) উভয় পিতা নুরু।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ট্রেনের কুচক্রী মহলের সাথে যোগসাজসে তেল চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে শৈলপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবির তরফদার চোরাই তেলসহ ৫ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর