করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বলে থুতু দিয়ে বলা ঘষা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ক্রিকেট।
করোনাভাইরাসের প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গণে। সংক্রমণ এড়াতে অনেক ম্যাচই বাতিল করা হয়েছে।
তবে, এতকিছুর পরেও আজ ধর্মশালায় শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ। করোনা প্রাদুর্ভাবের ছোবল থেকে বাঁচতে দুই দলের খেলোয়াড়দেরই স্বাস্থ্য মেনে চলতে বলা হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
এ অবস্থায়, করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বলে থুতু দিয়ে ঘষা থেকে বিরত থাকতে খেলোয়াড়দের নিরুৎসাহিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সুইং করানোর জন্য ক্রিকেট বলে থুতু লাগিয়ে বল চকচকে করা খুবই পরিচিত দৃশ্য। কিন্তু, করোনাভাইরাসের কারণে এ মুহূর্তে এটা না করার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
একইসঙ্গে, কারও সঙ্গে হাত না মেলানো, অচেনা ব্যক্তিদের সংস্পর্শে না আসার নির্দেশনা দেয়া হয়েছে। এমনকি ভক্তদের সঙ্গেও সেলফি তোলা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। এছাড়াও টিম হোটেলের বাইরে গিয়ে কোনো খাবার না খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে, ভারত সফরে আসা দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের ভারতে আসার পর কারও সঙ্গে হাত না মেলানোর পরামর্শ দেয়া হয়েছে।
ডিবিসি নিউজ
বার্তাবাজার/কে.জে.পি