পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গত মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের মির্জাপুর বাইপাস মোড়ে বাস-ট্রাক্টরের সংঘর্ষে লক্ষীয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মিলন মিয়া (১৫) হত্যার বিচার ও অনন্যা পরিবহণের ড্রাইভারের ফাঁসির দাবীতে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও রাস্তা অবরোধ শিক্ষার্থীরা, এসময় বিক্ষোভকারীরা একটি অনন্যা পরিবহণের বাস ভাংচুর করে।

প্রায় ঘন্টা ব্যাপি অবরোধের কারণে কিশোরগঞ্জ টু ঢাকা আন্চলিক মহা-সড়কের দুপাশে এক কিলোমিটারের মতো যানজট সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু। অবরোধ শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্বারকলিপি প্রদান করে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর