মুজিব বর্ষকে গুরুত্ব দিতে গিয়ে করোনা ভাইরাস মোকাবেলায় বিলম্ব করেছে সরকার। করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করা হলেও তা প্রতিরোধে বাংলাদেশ সরকার যথেষ্ট ব্যবস্থা নিতে পারেনি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে পল্টন এলাকায় সাধারণের মাঝে করোনাভাইরাস সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল ইসলাম বলেন, দখলদারি সরকারের জবাবদিহিতা নেই বলেই বেহাল স্বাস্থ্যসেবা। করোনা নিয়ে কোন রাজনীতি নয়, দায়িত্বশীল দল হিসেবে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেয়াই বিএনপির উদ্দেশ্য।
খালেদা জিয়ার মুক্তির বিষয় নিয়ে মির্জা ফখরুল বলেন, মানবিক কারণেই খালেদা জিয়াকে মুক্তি দেয়া জরুরি।
বার্তাবাজার/এমকে