ডেঙ্গু প্রতিরোধে দায় দুই সিটি করপোরেশনকে নিতে হবে: হাইকোর্ট

ডেঙ্গু প্রতিরোধে জনগণের ওপর দোষ চাপালে হবে না, দায় নিতে হবে ঢাকার দুই সিটি করপোরেশনকে-
আজ বৃহস্পতিবার এ কথা জানান হাইকোর্ট।

আদালতে দাখিল করা প্রতিবেদন সূত্রে জানা যায়, বিচারবিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনে ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতায় দায়ী কে তা চিহ্নিত হয়নি।

গতবছর রাজধানীতে ডেঙ্গুর প্রাদুর্ভাবের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আংশিক অবহেলাকে দায়ী করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি।

তবে, তদন্ত কমিটি এর পেছনে একক কোনো ব্যক্তির অবহেলা খুঁজে পায়নি। গত সোমবার (৯ মার্চ) এ তদন্ত কমিটির প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেয়া হয়।

হাইকোর্টের নির্দেশে গত বছর ১২ নভেম্বর ঢাকা জেলা আদালতের বিচারক মো. হেলাল চৌধুরীর নেতৃত্বে এই কমিটি গঠিত হয়। ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশার বংশবৃদ্ধি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে তদন্ত কমিটি।

ডেঙ্গু, চিকুনগুনিয়া ও মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে একটি সমন্বিত উদ্যোগের কথা বলা হয়েছে প্রতিবেদনে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর