বছরে ৩০ হাজার মানুষ কিডনি রোগে আক্রান্ত

দেশে নতুনকরে বছরে ৩০ হাজার মানুষ কিডনি রোগে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিল্টন অডিটোরিয়ামে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ প্রতিবেদন এ জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে প্রায় ৩০ হাজার রোগী দীর্ঘমেয়াদি কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। বিশ্বে বর্তমানে ৮৫০ মিলিয়ন মানুষ কিডনি রোগে আক্রান্ত। প্রতি বছর দুই দশমিক চার মিলিয়ন মানুষ দীর্ঘমেয়াদি কিডনি রোগে আক্রান্ত ও এক দশমিক সাত মিলিয়ন মানুষ আকস্মিক কিডনি রোগে মারা যায়।

সংবাদ সম্মেলনে যোগ দেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ রফিকুল আলম, বিএসএমএমইউ নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আছিয়া খানম, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. কে বি এম হাদিউজ্জামান প্রমুখ। বাসস

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর