অবসরে যাচ্ছেন আপিল বিভাগের বিচারপতি জিনাত আরা

৬৭ বছর বয়সে চাকরি থেকে অবসরে যাচ্ছেন আপিল বিভাগের বিচারপতি জিনাত আরা। তার শেষ কর্মদিবস ১৪ মার্চ হলেও ওইদিন অবকাশকালীন ছুটি থাকায় আজই তাকে বিদায় জানানো হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) তাকে বিদায় সংবর্ধনা জানাবে অ্যাটর্নি জেনারেল অফিস।

বিচারপতি জিনাত আরা আপিল বিভাগে নিয়োগ পাওয়া দ্বিতীয় নারী বিচারপতি। তিনি বিএসসি ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৭৮ সালে মুন্সেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে নিয়োগ পেয়েছিলেন। এরপর ১৯৯৫ সালে পদোন্নতি পেয়ে জেলা ও দায়রা জজ হন।

পরবর্তীকালে ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পরে তিনি স্থায়ী হন। এরপর ২০১৮ সালের ৮ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি নিয়োগ পান।এর আগে প্রথম নারী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন নাজমুন আরা সুলতানা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর