দেশের প্রথম এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের প্রথম ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ছয় লেনের মহাসড়কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রথম এই এক্সপ্রেসওয়েতে ঢাকা থেকে মাওয়া যেতে এখন সময় লাগবে মাত্র ৩০ মিনিট।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ সংশোধিত প্রকল্পের আওতায় ৮ কিলোমিটার দীর্ঘ এই সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নে এই এক্সপ্রেসওয়ে বিশেষ ভূমিকা রাখবে। তিনি জানান, দক্ষিণের মানুষ সব সময়ই অবহেলিত ছিলো,এক্সপ্রেসওয়ের মাধ্যমে এই অঞ্চলের মানুষের জীবনমান আরও উন্নত হবে।

আগামী ২০ বছরের গাড়ির চাপ মাথায় রেখে ডিজাইন করা এই সড়কটি দুটি সার্ভিসলেনসহ মোট ছয় লেনের। এতে রয়েছে ৪টি ফ্লাইওভার, ৪টি রেলওয়ে ওভারব্রিজ, ৪টি বড় ব্রিজ, ১৯টি আন্ডারপাসসহ বিশ্বমানের সব নিরাপত্তা ব্যবস্থা।

এছাড়া, ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় খুলনা, বরিশাল ও গোপালগঞ্জ সড়ক জোনে নির্মিত ২৫টি সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর