বিজিবি-গ্রামবাসী সংঘর্ষ: তদন্ত রিপোর্ট জমা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ৫ জন নিহত হয়েছিল। সেই সংঘর্ষের ঘটনায় তদন্ত রিপোর্ট জমা দিয়েছে জেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি।

বুধবার (১১ই মার্চ) গভীর রাতে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার রেজাউল করিম রিপোর্টটি জমা দিয়েছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের কাছে। ৬ কার্য দিবসের মধ্যে এ তদন্তের রিপোর্ট প্রদান করা হলো।

তদন্তে কি বিষয় আসয় রয়েছে তা গণমাধ্যমকে জানাতে রাজি হননি তদন্ত কমিটির প্রধান। তবে তিনি দাবি করেন, তদন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হয়েছে। সকল পক্ষের বক্তব্য পাওয়া গেছে। তদন্তে কিছু সুপারিশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩রা মার্চ গাছ কাটা ও ওই গাছ পরিবহণকে কেন্দ্র করে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক বিজিবি সদস্য সহ পাঁচ জন নিহত হন। ঘটনার দিনই জেলা প্রশাসক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর