দিল্লির উত্তর-পূর্ব এলাকা ঘনবসতিপূর্ণ। পাশাপাশি বাস হিন্দু-মুসলিম সম্প্রদায়ের। এছাড়া হিংসার ইতিহাস রয়েছে এ সব জায়গায়। উত্তর প্রদেশ সীমান্ত থেকে লোক এসে হিংসা ছড়িয়েছে বলে অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহ’র। দিল্লির হিংসা কোনও আকস্মিক ঘটনা নয়। পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিযোগ তাঁর।
তিনি বলেন, বিতর্কিত নাগরিকত্ব আইন ঘিরে ভারতের দিল্লিতে দাঙ্গায় কোনো হিন্দু বা মুসলিম মারা যায়নি।
বুধবার সংসদে দিল্লি সহিংসতা নিয়ে প্রথমবার মুখ খুলে এমন মন্তব্য করেন তিনি।
অমিত শাহ বলেন, ‘হিন্দু বা মুসলমান নয়, দিল্লি সহিংসতায় মৃত্যু হয়েছে ৫২ জন ভারতীয়র।’ জখম ৫২৬। দোকান পুড়েছে ৩৭১টি। ঘর পুড়েছে ১৪২টি।
তিনি আরও বলেন, দিল্লির দাঙ্গা পরিকল্পিত। তার তত্ত্ব প্রমাণে এদিন একগুচ্ছ প্রমাণও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, দাঙ্গার সময় ফেসবুকে প্রচুর ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছিল।
দিল্লি সহিংষতায় জড়িতরা কেউ ছাড় পাবে না বলে হুশিয়ার দিয়ে দোষীদের চিহ্নিত করে পুলিশ প্রশাসন শাস্তি দেয়ার ব্যবস্থা করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
অমিত শাহ বলেন, যাদের দোকান পুড়েছে তাদের ক্ষতিপূরণ দেবে সরকার। সেজন্য ভিডিয়োগ্রাফি করে ক্ষয়ক্ষতির অনুমান করা হচ্ছে।
বার্তাবাজার/কে.জে.পি