এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হলেন মার্কিন অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিতা উইলসন।
অভিনেতা টম জানিয়েছেন তারা অষ্ট্রেলিয়াতে সিনেমার কাজের জন্য গিয়েছিলেন, সেখানেই করোনাভাইরাস টেস্ট পজিটিভ এসেছে। অভিনেতা টম হ্যাঙ্কস এবং স্ত্রী রিতা উলসন দুইজনেই ৬৩ বছর বয়স। নিজের ইনস্টাগ্রামে এক পোষ্টে এইসব তথ্য জানান টম।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ২১৭ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪ হাজার ২৯৯ জন। অপরদিকে করোনায় আক্রান্ত ৬৬ হাজার ৫৬৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
বার্তাবাজার/কে.জে.পি