করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর চাইল ১০০ কোটি, পেল ৫০

দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে সরকার স্বাস্থ্যসেবা খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

বুধবার (১১ মার্চ) অর্থ মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরকে এ বরাদ্দ দেয়। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ১০০ কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছিলেন।

অর্থ মন্ত্রণালয় ২০১৯-২০-এর সংশোধিত বাজেটের অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা তহবিল থেকে এ তহবিল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানানো হয়।

ইউএনবির খবরে বলা হয়, বরাদ্দ অর্থের মধ্যে চিকিৎসা ও শল্য চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহের জন্য ৪৫ কোটি ৫১ লাখ ৭৫ হাজার, প্রকাশনার জন্য ১ কোটি ৯৮ লাখ ২৫ হাজার এবং কেমিক্যাল রি-এজেন্টের জন্য আড়াই কোটি টাকা দেয়া হয়েছে।

গত রোববার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন ব্যক্তিকে শনাক্তের কথা জানায়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাদের কাছ থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। দুজন সুস্থ আছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর