মোবাইল কলে বাল্যবিয়ে, কনের বাবাকে জরিমানা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাল্য বিয়ে দেওয়ার অপরাধে কনের বাবাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান। বুধবার (১১ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত এসে এই বাল্যবিয়ে ভেঙে দেন এবং জরিমানা আদায় করেন।

সূত্র জানায়, উপজেলার কুমড়ি গ্রামের নজরুল ইসলাম তার সদ্য এসএসসি পরীক্ষা সম্পন্নকারী কন্যার বিয়ে ঠিক করেন একই গ্রামের আহমেদ আলীর সৌদি প্রবাসী ছেলে রুবেলের সঙ্গে। মোবাইল ফোনের মাধ্যমে কাজী দিয়ে বিয়ের কাজ সম্পন্ন হয়।

বাল্য বিয়ে হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান কনের বাড়িতে গিয়ে হাতেনাতে কনের বাবাকে আটক করেন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর