গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পুত্রবধূর সঙ্গে ঝগড়া করে গীতা বালা (৫৫) নামে এক নারী বিষপান করে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার কলিগ্রাম চরে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। গীতা বালা কলিগ্রাম চরের প্রেমচান বালার স্ত্রী।
জানা যায়, ঘটনার দিন দুপুরে পুত্রবধূ পপি বালার (২০) সাথে গীতা বালার সঙ্গে কথাকাটাকাটি ও ঝগড়া হয়। এরই জের ধরে সন্ধ্যায় সবার অজান্তে বিষপান করেন ওই বৃদ্ধা। পরে পরিবারের লোকজন উদ্ধার করে রাজৈর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আউয়াল হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বার্তাবাজার/এসজে