চট্টগ্রামে ১০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামে ১০০০পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম নাজিবুল্লাহ (২৪)।

বুধবার (১১ মার্চ) বিকাল সাড়ে চারটায় নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) পরিদর্শক জনাব মুহাম্মদ রুহুল আমীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি’র ০৩ নং বিশেষ একটি দল কোতোয়ালী থানাধীন মেরিন ড্রাইভ রোড চামড়ার গুদাম সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১০০০ পিস ইয়াবাসহ নজিবুল্লাহ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় পুলিশ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর