সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ছেলে শাহতা জারাব এরিকের ১৯তম জন্মদিন ছিল বুধবার (১১ মার্চ)। ঢাকার বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন এরিকের সৎ ভাই রাহাগীর আল মাহি সাদ।
এরিককে টেলিফোনে জন্মদিনের শুভেচ্ছা জানান এরশাদের প্রথম স্ত্রী বিরোধীদলীয় নেতা রওশন। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না এরিকের চাচা জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।
গত বছরের ১৪ জুলাই মারা যান জাপার প্রতিষ্ঠাতা এরশাদ। তার উত্তরাধিকার নিয়ে এর আগে বিরোধ চলছে। এরশাদের মৃত্যুতে শূন্য জাপার চেয়ারম্যান পদে বসেছেন জিএম কাদের। বিরোধীদলীয় নেতা হয়েছেন রওশন এরশাদ। রংপুর-৩ আসনের এমপি হয়েছেন সাদ।
তালাকের পর ১৫ বছর বারিধারার বাড়িতে ছিলেন না এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। মৃত্যুর আগে এ বাড়িসহ সম্পত্তির বড় অংশ ট্রাস্টে দান করে যান এরশাদ। ট্রাস্টের সুবিধাভোগী হিসেবে এরিক এখন এ সম্পদের ভোগদখলকারী। এরশাদের মৃত্যুর পর এরিকের মা হিসাবে বিদিশা বারিধারার বাড়ির বাসিন্দা হয়েছেন।
রাত ৮টার দিকে বারিধারার বাড়িতেই অনুষ্ঠিত হয় এরিকের জন্মদিনের অনুষ্ঠান। গত কিছু দিন ধরে জাপার রাজনীতিতে হঠাৎ সক্রিয় হওয়া সাদ ছিলেন জন্মদিনের অনুষ্ঠানে। এরশাদের মৃত্যুর পর জিএম কাদের যাদের জাপার কমিটি থেকে বাদ দিয়েছেন তারাও ছিলেন অনুষ্ঠানে।
বার্তাবাজার/এসজে