বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মনোনয়ন জমা

আগামী ২৮শে মার্চ ২০২০, যশোর বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা। বুধবার(১১ই মার্চ) বিকালে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে সনি-রিপন সমমনা পরিষদ ও রবি-আজিম সম্মিলিত ঐক্য পরিষদের প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।

আসন্ন এ নির্বাচনে সনি-রিপন পরিষদের সভাপতি পদপ্রার্থী এ কে এম আতিকুজ্জামান সনি ও রবি-আজিম পরিষদে সভাপতি পদপ্রার্থী রবিউল ইসলাম রবি এবং স্বতন্ত্র প্রার্থী কবির উদ্দিন গাজী সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন।

সাধারণ সম্পাদক পদে সনি-রিপন পরিষদের নুরুজ্জামান রিপন ও রবি-আজিম পরিষদের আজিম উদ্দিন গাজী প্রতিদ্বন্দিতা করছেন।

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচন উপলক্ষে মনোনয়ন জমা দিচ্ছেন প্রার্থীরা। – বার্তা বাজার

সনি-রিপন পরিষদের সহ-সভাপতি পদে ইদ্রিস আলী, মশিয়ুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক পদে খায়রুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সুমন,অর্থ সম্পাদক পদে বিপ্লব হোসেন,পরিবহন ও বন্দর বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান,দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম রিপন,কার্যকরি সদস্য আলমগীর হোসেন,রাজু আহম্মেদ, সোহেল মাহমুদ,হায়দার আলী।রবি-আজিম পরিষদের সহ-সভাপতি পদে মশিয়ুর রহমান,হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,অর্থ সম্পাদক পদে মুছা করিম,পরিবহন ও বন্দর বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ মাখম,দপ্তর সম্পাদক হাফিজুর রহমান,কার্যকরি সদস্য আহসান হাবীব,মহব্বত আলী।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরিফুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন,বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান,শার্শা সদর আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ঠ ট্রান্সপোর্ট ব্যবসায়ী কওছার আলী,ট্রান্সপোর্ট মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মন্টু ডাক্তার,আব্দুর রশিদ,বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।প্রধান নির্বাচন কমিশনার দিলিপ বাবু জানান,গত ১৯শে ফেব্রুয়ারি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে ১মার্চ নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।নির্বাচনকে ঘিরে ৩সদস্য বিশিষ্ঠ নির্বাচন কমিটি গঠিত হয়। নির্বাচন কমিশনের অন্যান্যরা হলেন শাহাদত হোসেন ও শাহজাহান সবুজ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর