সিংগাইরে কৃষি জমির ফসল নষ্ট করে রাস্তা তৈরির অভিযোগ (ভিডিওসহ)

মানিকগঞ্জের সিংগাইরে ব্যাক্তি মালিকানাধীন কৃষি জমির ফসল নষ্ট করে অবৈধভাবে রাস্তা তৈরির অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য আরিফ মেম্বার ও তার লোকজনের বিরুদ্ধে। উপজেলার ধল্লা ইউনিয়নের খাশেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

খাশেরচর পুর্বপাড়া হতে পশ্চিম পাড়া পযর্ন্ত ব্যাক্তি মালিকাধিন কৃষি জমির উপর দিয়ে ভেকু দ্বারা মাটি কাটা শুরু করে সাবেক মেম্বার আরিফ। এতে পার্শ্ববর্তী জমির মালিকেরা মাটি কাটায় বাধা দিলে তাদেরকে মারধরসহ জমির ফসল নষ্ট করে বরো ধানের জমিতে পানি দিতে না দেওয়ার অভিযোগ উঠেছে ওই মেম্বারের বিরুদ্ধে।

এঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষকের পক্ষথেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগসহ মামলা দায়ের হয়েছে।

সিংগাইরে কৃষি জমির ফসল নষ্ট করে রাস্তা তৈরির অভিযোগ

সিংগাইরে কৃষি জমির ফসল নষ্ট করে রাস্তা তৈরির অভিযোগ

Gepostet von Barta Bazar am Mittwoch, 11. März 2020

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর