করোনা ভাইরাসকে মহামারী হিসাবে ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

সম্প্রতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নোভেল করোনা ভাইরাসকে মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই মহামারীকে প্যানডেমিক সংস্থাটি হিসেবে বর্ণনা করেছে। প্যানডেমিক বলা হয় সেই সমস্ত রোগকে, যেসব রোগ একই সময়ে বিভিন্ন দেশে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে তাকে ।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে এ ঘোষণা আসে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রোস আধানোম গেব্রেসাস বলেন, চীনের বাইরে আক্রান্ত হওয়ার ঘটনা গত দুসপ্তাহে অনেক ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, সংক্রমণের এই আশঙ্কাজনক অবস্থা নিয়ে তিনি সতর্ক দৃষ্টি রাখছেন। যদিও এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি। পৃথিবীজুড়ে দেশগুলোর যথাযথ ব্যবস্থা গ্রহণ পরিস্থিতি বদলে যেতে পারে।
সূত্র-বিবিসি

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর