ভিক্ষুকদের ফ্রিতে মাস্ক দেয়ার ঘোষণা দোকান মালিকের

সারাদেশে যখন মানুষ করোনা ভাইরাস নিয়ে এক ধরণের ব্যবসায়ীরা যখন মুখ ঢাকার মাক্স দাম বেশি নিচ্ছেন ঠিক সেই সময় একটি দোকানে ভিক্ষুকদের জন্য ফ্রিতে মাক্স দেওয়ার ঘোষণা দিয়েছেন একটি কসমেটিকস এর দোকান মালিক।

এমনটিই ঘোষণা দিয়ে একটি লিফলেট দোকানের সামনে ঝুলিয়ে দিয়েছে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট বাজারে অবস্থিত মামুন কসমেটিকস নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান।

কসমেটিকস্ ব্যবসায়ী মামুন। – বার্তা বাজার

লিফলেটটি মামুন তার ফেসবুকে ছাড়লে অনেকেই বাহবা দেন।

এ বিষয়ে মামুনুর রশিদ মামুন বলেন, “আমি আজ বিকাল থেকে (বুধবার) শুরু করেছি। এখন পর্যন্ত একজন ভিক্ষুক এসেছিলেন তাকে দিয়েছি। এই কার্যক্রম চলতেই থাকবে। সে সব ভিক্ষুক আমার এখানে আসবে তাদের সবাইকেই ফ্রিতে মাক্স দিব।”

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর