করোনা ভাইরাস এখন সারাবিশ্বে দাঁপিয়ে বেড়াচ্ছে। এজন্য সবাই বিভিন্ন ধরণের সতর্কতা অবলম্বন করছেন। খাদ্য তালিকা থেকে মাছ মাংস কইয়ে দিয়েছেন বাংলাদেশসহ অনেক দেশের মানুষজন। পাশের দেশ ভারতেও মুরগীর মাংসের বিক্রির হার কমেছে।
তবে বিশেষজ্ঞদের মতে মুরগীর মাংস থেকে এই ভাইরাস ছড়ানো সম্ভব না। চিনা বাদুড় ও কিছু নির্দিষ্ট প্রজাতির কিছু সাপের মাংস থেকে করোনাভাইরাস ছড়াচ্ছে বলে ধারণা করছেন তারা। তবে প্রতিনিয়ত ছড়ানো গুজবে আতংকে ভোগা মানুষজন কোনো বিশেষজ্ঞের কথা শোনছেন না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভারতীয় উপমহাদেশে কোনও সমস্যা হবার কথা নয়। কিন্তু সতর্ক থাকা ভালো।
সঠিকভাবে মাংস রান্না করে খাওয়ার নিয়মগুলো নিম্নে দেয়া হলো,
১) বাজার থেকে মাংস কেটে নিয়ে আসার চেষ্টা করুন, প্যাকেট করা মাংস না কেনাই উত্তম।
২)টাটকা মাংস কিনা ভালো করে যাচাই করে নিন।
৩)গরম পানিতে লবণ দিয়ে মাংস ধুয়ে এবং ভালো করে সিদ্ধ করে মাংস রান্না করুন।
বার্তাবাজার/এসজে