ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চুল কাটা হলো যুবকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকতে এক পর্যটক যুবকের মাথার চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকের বিরুদ্ধে। তবে অভিযুক্ত ম্যাজিস্ট্রেটের দাবী, তিনি নয় স্থানীয় লোকজন এই কাজ করেছে।

এদিকে, মঙ্গলবার (১০ মার্চ) বিকেলের দিকে এ ঘটনার পর থেকে ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক ও পুলিশের উপস্থিতিতে যুবকের চুল কেটে নেয়ার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।

জানা যায়, সীতাকুণ্ডে বঙ্গোপসাগর সংলগ্ন গুলিয়াখালী সৈকতে বেশ কিছু দিন ধরে স্থানীয় কিছু অসাধু লোক তাঁবু খাটিয়ে বেড়াতে যাওয়া যুবক-যুবতীদেরক্লে সেটা ভাড়া দিয়ে অসামাজিক কার্যকলাপ করার সুযোগ করে দিচ্ছিল।

খবর পেয়ে মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সীতাকুণ্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহবুবুল হকঘটনাস্থলে অভিযান চালিয়ে সাতটি তাঁবু জব্দ করেন এবং এক কলেজছাত্রের চুল কাটার নির্দেশ দেন। পরে ম্যাজিস্ট্রেটের সাথে থাকা ব্যক্তি কাচি দিয়ে যুবকটির চুল কেটে দেয়।

এই ঘটনায় এলাকাজুড়ে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান স্থানীয়দের অভিযোগ ছিল গুলিয়াখালী সৈকতে তাঁবু টাঙিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সাতটি তাঁবু জব্দ করা হয়। সেখানে একটি ছেলে উল্টোপাল্টা আচরণ করেছিল। স্থানীয় কেউ তার চুল ছোট করে দিয়েছে।।

সূত্র- ইউএনবি

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর