এনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন বিমানবন্দরে টাকার বিনিময়ে এক শ্রেণীর অসাধু কর্মকর্তা করোনাভাইরাস মুক্ত সার্টিফিকেট বিক্রি করছে। বুধবার (১১ মার্চ) রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘করোনাভাইরাস নিয়ে দেশজুড়ে ভয়াবহ অবস্থা হলেও সরকার এ নিয়ে রীতিমত চরম উদাসীন । তাদের সমস্ত মনোযোগ ও ব্যস্ততা মুজিব বর্ষ পালন নিয়ে। করোনা ভাইরাস মোকাবেলায় কোন কার্যকর প্রস্তুতিই নেই।’
রিজভী আরও বলেন, ‘দেশে করণাভাইরাস নিয়ে সরকারের প্রস্তুতি শুধু মুখের বাণী পর্যন্তই। কার্যত কোনো ব্যবস্থাই ভাল করে গ্রহন করতে পারেনি। স্বাস্থ্য অধিদপ্তর ১৩টি হটলাইন ফোন নম্বর চালু করেছে। তবে এই নম্বরগুলোতে ফোন করে কাউকে পাওয়া য়ায় না। রিং হতে থাকলেও কেউ রিসিভ করে না। বিনাভোটে নির্বাচিত সরকারের কাছ থেকে এর চেয়ে ভাল আচরণ আশা করা সম্ভব না।’
বার্তাবাজার/এসজে