করোনাভাইরাসের কারণে বাংলাদেশ থেকে কাতার যেতে সাময়িক নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা কাটিয়ে যদি কারও ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে সে কাতারে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিং-এ বিষয়টি নিয়ে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, ছুটি থেকে ফিরে সবাই যেন চাকরির নিশ্চয়তা পায় সে ব্যাপারেও নিশ্চয়তার ব্যাপারে ব্রিফিংয়ে রাষ্ট্রদূতরা গুরুত্ব আরোপ করেছেন
কাতারের বাংলাদেশ দূতাবাস অনুরোধ করে বলেছে, বর্তমানে যারা ছুটিতে বাংলাদেশে অবস্থান করছেন, তাদেরকে নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষ/কোম্পানি বা কফিলের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য আবারো।
এছাড়া কাতারে বাংলাদেশি কোনো নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হলে দূতাবাসকে (৩৩৬৬ ২০০০) তাৎক্ষণিকভাবে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
বার্তাবাজার/এসজে