রোহিঙ্গা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক খুন

কক্সবাজারের রোহিঙ্গা সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবক খুন হয়েছে। নিহত ওই যুবকের নাম মোহাম্মদ ইউসুফ (৩৫)।

বুধবার দুপুর ২টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইউসুফ উখিয়ার কুতুপালং মধুরছড়া ক্যাম্প-৩ এর বাসিন্দা শামসুল হকের ছেলে।

স্থানীয়রা সূত্রে জানা যায়, দুই বছর আগে ইউসুফ মালয়েশিয়া থেকে ক্যাম্পে এসে পরিবারের সঙ্গে বসবাস করছিলেন। ৭ মাস আগে তাকে একদল রোহিঙ্গা সন্ত্রাসীরা তুলে নিয়ে মুক্তিপণ আদায় করে। বিষয়টি মধুরছড়া ক্যাম্পের পুলিশও অবগত আছে বলে জানায় ইউসুফের পরিবার। নিহতের পরিবারের দাবি, ওই সন্ত্রাসীরাই তাকে খুন করেছে।

মধুরছড়া-৩ নং ক্যাম্পে রোহিঙ্গা হাকিম (৩৫) জানান, কয়েকদিন ধরে অজানা আতঙ্কে মধুরছড়া পুলিশ ক্যাম্পের উত্তর পাশে মৌলভী ছলিমের বাড়িতে ৩-৪ দিন ধরে আশ্রয় নিয়েছিল মোহাম্মদ ইউসুফ। হঠাৎ দুই দিন আগে মুখোশপরা ৪ জন লোক মঙ্গলবার রাতে মৌলভী ছলিমের বাড়িতে এসে ইউসুফকে হুমকি দিয়ে যায়। বুধবার দুপুর ২টার দিকে ইউসুফ তার নিজ বাড়িতে ভাত খেতে যাওয়ার জন্য বের হলে দোকান থেকে ৫-৬ জন সন্ত্রাসী বের হয়ে ইউসুফের উপর হামলা করে। তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যান ইউসুফ।

পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ব্লকের লোকজন এগিয়ে এসে তাকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আকতার মরজু বলেন, নিহতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর