রাজবাড়ী জেলা সদরের পাচথুবি এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে খালু উজ্জল গাজিকে (৩৪) গ্রেফতার করেছে রাজবাড়ী থানার পুলিশ। ধর্ষক উজ্জল রাজবাড়ী সদর উপজেলার পাচথুবি গ্রামের মৃত আলী হোসেন গাজীর ছেলে।
এ বিষয়ে নিপীড়নের শিকার শিশুটির মা বাদী হয়ে বুধবার (১১ মার্চ) রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) ওই শিক্ষার্থীর মা পারিবারিক কাজে বাড়ির বাইরে ছিলেন। এসময় ধর্ষক উজ্জ্বল তাকে ঘরে ডেকেন নিয়ে নিজের মাথা টিপায়। একপর্যায়ে তাকে জোড় করে ধর্ষণ করে। ঠিক তখনই ধর্ষক উজ্জ্বলের স্ত্রী ঘরে প্রবেশ করে চিৎকার করলে প্রতিবেশীরা এসে জড়ো হয়। স্থানীয় লোকজন এসে তাকে আটক করে পুলিশে খবর দেয়।
আহত শিশুটিকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মেয়েটি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। থানায় মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এসজে