করোনাভাইরাস : লালমনিরহাটে রোভার স্কাউটের সচেতনতামূলক লিফলেট বিতরণ
লালমনিরহাটে বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায় করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে আজ বুধবার(১১ মার্চ) জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়েছে।
সকাল ১০টায় লালমননিরহাট জেলা প্রশাসক ও লালমনিরহাট জেলা রোভারের সভাপতি মোঃ আবু জাফর নিজ কার্যালয় হতে এই কর্মসূচির সূচনা করেন।
প্রচারপত্র বিতরণ কর্মসূচি তে অংশগ্রহণ করেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা (বিপিএম,পিপিএম),লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ খায়রুল কবীর ও জেলা রোভার সম্পাদক মোঃ আরমান রহমান।
লালমনিরহাট জেলা রোভার ও গার্ল ইন রোভারের সদস্যগন জেলার রেলওয়ে স্টেশন, হাট-বাজার,আদালত প্রাঙ্গন, জনবহুল রাস্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা মূলক প্রচারপত্র বিতরণ করে এবং করোনা ভাইরাস সংক্রমণ থেকে কিভাবে বাঁচা যাবে সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে।
সম্প্রতি বাংলাদেশে করোনা ভাইরাস এর সংক্রমণ হওয়ার জেলার মানুষদের সচেতন করতেই এরকম উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে বার্তা বাজার কে জানান জেলা রোভার এর সাধারণ সম্পাদক মোঃ আরমান রহমান।
বার্তা বাজার / ডব্লিও.এস