লিটনের হাত ধরে ইতিহাস গড়লো টাইগাররা

লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে ২য় টি-টুয়েন্টিতে হারিয়ে প্রথমবারের মতো পূর্নাঙ্গ সিরিজের সব ম্যাচ জয়ের সাধ পেল টাইগাররা। লিটনের অপরাজিত ৪৫ বলে ৬০ রানের ওপর ভর করে ১৫.৫ ওভারে ১ উইকেটে হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় রিয়াদের দল। ১৬ বলে ২০ রান নিয়ে অপরাজিত থাকেন সৌম্য সরকার।

এর আগে ১২০ রানের মামুলি টার্গেটে ওপেনিংয়ে ব্যাটিং করতে মাঠে আসেন নাইম শেখ এবং লিটন দাস। দেখেশুনে শুরু করেন এই দুই ওপেনার। টার্গেট হাতের নাগালে তাই তাড়াহুড়ো না করে ধীরগতিতে সিঙ্গেল,ডাবল, বাউন্ডারিতে ব্যাটিং করে যান লিটন-নাঈম।

৭.৩ ওভারে দলীয় অর্ধশতক পূর্ণ করেন এই দুই ব্যাটসম্যান। যদিও ইনিংস শেষ করে আসতে পারেননি নাঈম শেখ। ৩৪ বলে ৩৩ রান করে আউট হন তরুন এই ব্যাটসম্যান।

এদিকে টসে হেরে মেহেদী-আফিফদের নিয়ন্ত্রিত বোলিং এবং ব্রেন্ডন টেইলরের দারুন ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রানে থামে রোডেশিয়ানদের ইনিংস।

ওপেনিংয়ে ব্যাটিংয়ে আসেন দুই জিম্বাবুয়ে ওপেনার তিনাশে কামুনহুকামুয়ে এবং ব্রেন্ডন টেইলর। কামুনহুকামুয়েকে বেশীসময় মাঠে থাকতে দেননি পেসার আল-আমিন। দলীয় ১২ রানের মাথায় ব্যাক্তিগত ১০ রান নিয়ে আল আমিনের বলে উইকেটের পিছনে মুশফিকের হাতে তালুবন্দি হন এই ডানহাতি ব্যাটসম্যান।

আরভিনকে সাথে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেস্টা করেন টেইলর। ৩৩ বলে ২৯ রান করে আফিফের বলে মাঠ ছাড়েন আরভিন। এরপর একে একে বিদায় নেন উইলিয়ামস(০৩),সিকান্দার রাজা(১২),রিচমন্ড মুতুম্বামি(০১),তিনোতেন্ডা মুতুমবোদজি(০৩),ওয়েসলি মাধভিরে(০)। অন্যদের আসা যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রাখেন টেইলর। ৫৯ রান নিয়ে অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটসম্যান।

টাইগারদের হয়ে আল আমিন-মোস্তাফিজ ২টি, সাইফউদ্দিন-আফিফ-সৌম্য নেন ১টি করে উইকেট।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর