সিরাজগঞ্জে ইভটিজিংয়ের দায়ে বখাটের অর্থদন্ড

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের মাঠে ছাত্রীদেরকে ইভটিজিং করার অপরাধে এক বখাটেকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত তরুণের নাম নয়ন সেখ (১৮)।

বুধবার দুপুরে সিরাজগঞ্জ সদরের বহুলী ইউনিয়নের প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বখাটেকে আটক করে ছাত্রীদেরকে ইভটিজিং করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

আদালত সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ ঐ বখাটে যুবক প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের আসা যাওয়ার পথে এবং স্কুলের মাঠে ও দোকান থেকে বিভিন্নভাবে স্কুলের মেয়েদের উত্ত্যক্ত করত। অদ্য ভ্রাম্যমাণ আদালত গোপনে ওতপেতে ঐ বখাটেকে উক্ত স্কুলের মাঠ থেকে হাতেনাতে ধরে ফেলেন ও দন্ডাদেশ দিয়েছেন এবং অন্যান্য বখাটেরা পালিয়ে যায়। উক্ত অভিযানে সহযোগিতা করেন পেশকার আঃ সাত্তার ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর