মাস্কের দাম বেশি নেওয়ায় শরীয়তপুরে ১ দোকানকে জরিমানা

শরীয়তপুর ভেদরগঞ্জ বাজার মার্কেটে মাস্কের দোকানে বুধবার (১১ মার্চ) দুপুরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। কৃত্রিম সংকট তৈরি করে হঠাৎ মাস্কের দাম বাড়িয়ে দেওয়ার কারণে অভিযানকালে ১’দোকানে জরিমানা করা হয়েছে।

অভিযানে ক্রেতা সেজে মাস্ক কিনতে যান মনিটরিং অভিযানের সদস্যরা। এ সময় ভেদরগঞ্জ বাজারের প্রিন্স ফ্যাশনের বিক্রেতা কাপড়ের তৈরি প্রতিটি মাস্কের দাম চান ১০০ টাকা করে যার পূর্বমূল্য ১০ টাকা। এমতাবস্থায় উক্ত প্রতিষ্ঠান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ৫,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠান কে অতিরিক্ত মুল্যে মাস্ক বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক সুজন কাজী র নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন ক্যাব- শরীয়তপুর এর সভাপতি জনাব মোঃ বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশ এর একটি টিম।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর