ওয়ানডের পর টি-টুয়েন্টিতেও নিজের ফর্ম ধরে রাখলেন লিটন দাস। তারই ধারাবাহিকতায় ২য় টি-টুয়েন্টিতেও অর্ধশতক করেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৩৫ বলে অর্ধশতক পূর্ণ করেন লিটন।
এর আগে ১২০ রানের মামুলি টার্গেটে ওপেনিংয়ে ব্যাটিং করতে মাঠে আসেন নাইম শেখ এবং লিটন দাস। দেখেশুনে শুরু করেন এই দুই ওপেনার। টার্গেট হাতের নাগালে তাই তাড়াহুড়ো না করে ধীরগতিতে সিঙ্গেল,ডাবল, বাউন্ডারিতে ব্যাটিং করে যান লিটন-নাঈম।
৭.৩ ওভারে দলীয় অর্ধশতক পূর্ণ করেন এই দুই ব্যাটসম্যান। যদিও ইনিংস শেষ করে আসতে পারেননি নাঈম শেখ। ৩৪ বলে ৩৩ রান করে আউট হন তরুন এই ব্যাটসম্যান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভারে ১ উইকেটে ৯৯ রান। সৌম্য ৫ এবং লিটন ৫৫ রান নিয়ে ব্যাটিং করছেন।
এদিকে টসে হেরে মেহেদী-আফিফদের নিয়ন্ত্রিত বোলিং এবং ব্রেন্ডন টেইলরের দারুন ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রানে থামে রোডেশিয়ানদের ইনিংস।
ওপেনিংয়ে ব্যাটিংয়ে আসেন দুই জিম্বাবুয়ে ওপেনার তিনাশে কামুনহুকামুয়ে এবং ব্রেন্ডন টেইলর। কামুনহুকামুয়েকে বেশীসময় মাঠে থাকতে দেননি পেসার আল-আমিন। দলীয় ১২ রানের মাথায় ব্যাক্তিগত ১০ রান নিয়ে আল আমিনের বলে উইকেটের পিছনে মুশফিকের হাতে তালুবন্দি হন এই ডানহাতি ব্যাটসম্যান।
আরভিনকে সাথে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেস্টা করেন টেইলর। ৩৩ বলে ২৯ রান করে আফিফের বলে মাঠ ছাড়েন আরভিন। এরপর একে একে বিদায় নেন উইলিয়ামস(০৩),সিকান্দার রাজা(১২),রিচমন্ড মুতুম্বামি(০১),তিনোতেন্ডা মুতুমবোদজি(০৩),ওয়েসলি মাধভিরে(০)। অন্যদের আসা যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রাখেন টেইলর। ৫৯ রান নিয়ে অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটসম্যান।
টাইগারদের হয়ে আল আমিন-মোস্তাফিজ ২টি, সাইফউদ্দিন-আফিফ-সৌম্য নেন ১টি করে উইকেট।
বার্তাবাজার/কেএ